ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

কুসিক মেয়র সাক্কুকে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  5:59 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়,

দ্বিতীয়বার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ নিয়ে সে সময় দলীয় নেতাকর্মীরা সাক্কুর ব্যাপক সমালোচনাও করেন। এরপর থেকে মনিরুল হক সাক্কু দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। গত ২২ সেপ্টেম্বর কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময় সভায়ও সাক্কু অনুপস্থিত ছিলেন। এর কারণ ব্যাখ্যা করতে তাকে চিঠি দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, 'আমি উত্তর দিয়েছিলাম, সেদিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক ছিল। যেদিন বৈঠক তার ২ দিন আগে ঢাকা থেকে চিঠি এসেছিল মিটিংয়ের। সে জন্য আমি যেতে পারিনি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম