ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কুষ্টিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২২,  4:24 PM

news image

কুষ্টিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জয়নব নেছা (৫৫) নামে সাবেক সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নব নেছা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহমদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন। নিহতের ছেলে বলেন,

‘আজ ডাক্তার দেখাতে রাজশাহীতে যাওয়ার জন্য পোড়াদহ রেলস্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে মা পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, সকাল ১০টার দিকে ওই নারী খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিকিৎসার জন্য ওই নারী রাজশাহী যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম