ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৫,  12:37 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ। নিহতরা হলেন- একই গ্রামের বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে মারা যান বায়জীদ। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম