ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

কুষ্টিয়ায় ফসলের জমিতে এক ব্যক্তির লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  2:08 PM

news image

কুষ্টিয়া সদর উপজেলায় আতিয়ার খাঁ (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করে লাশ মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আতিয়ার খাঁ বিভিন্ন সময় বিপ্লবী কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সশস্ত্র সংগঠন গণবাহিনী ও শ্রমজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামিও তিনি। গতকাল রোববার রাতে অপরিচিত কয়েক ব্যক্তি আতিয়ারকে ডেকে নিয়ে হত্যার পর লাশ মাঠে ফেলে যায়। আতিয়ার খাঁ ওই গ্রামে নানার বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে একটি মাঠে আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে আধা মাইল দূরে আতিয়ারের লাশ পাওয়া যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।’ কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক আব্দুল আলীম বলেন, ‘বৃদ্ধ আতিয়ার খাঁ হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম