ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার এনআইডি ও ভোটার নিবন্ধন নিয়ে নতুন দুই পরিকল্পনা ইসির চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে হাজী আল মামুন কে চায় ভোটাররা কুরআন মুখস্ত করে হাফেজ হলেন ভোলার ১৪ বছরের রাশেদুল ইসলাম দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা ঢাকায় গরম নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর

কুরআন মুখস্ত করে হাফেজ হলেন ভোলার ১৪ বছরের রাশেদুল ইসলাম

#

০৮ মার্চ, ২০২৬,  11:12 AM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হলেন ১৪ বছরের মো.রাশেদুল ইসলাম।  শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ইয়াসিন জিলাদার বাড়ি নুরানী হাফিজিয়া মাদরাসায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে তার মাথায় পাগড়ি প্রদান করা হয়। তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের বাসিন্দা মো.রাসেল ও লাইজু বেগম দম্পতির বড় ছেলে। এছাড়া তিনি ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র । তার বাবা স্থানীয় একটি মিষ্টির দোকানের কারিগর। হাফেজ রাশেদুল বলেন,আমার মাদরাসা শিক্ষক,বাবা মায়ের পরিশ্রম ও আল্লাহর রহমতে আমি ১০ মাসে কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছি এর পাশাপাশি  আমি সাধারণ শিক্ষা ও অর্জন করছি। আমি একজন মাওলানা হয়ে ইসলামের জন্য কাজ করতে চাই। এছাড়া অনুষ্ঠানে মাদরাসার আরও ৩ জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। তারা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মনিরাম গ্রামের বাসিন্দা সফিজুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস দম্পতির বড় ছেলে মো.আশরাফুল ইসলাম (১৪)। সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা মাওলানা মো.গোলাম সরোয়ার ও বিবি ফাতেমা দম্পতির বড় ছেলে হাফেজ মো.সাইদুল ইসলাম জাকওয়ান (১৫) ও রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা মো.আবুল কালাম ও বিবি ফাতেমা দম্পতির ছেলে হাফেজ মো.আব্দুল্লাহ (১৪)। তারা তিনজন ওই মাদরাসায় আড়াই থেকে তিন বছরে কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। অনুষ্ঠানে মাদরাসার সভাপতি মুক্তিযোদ্ধা বশির আহমেদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি ও ক্রেস্ট প্রদান করেন ভোলা সদর উপজেলার ধনিয়া দারুস সালাম মাদরাসা পরিচালক হযরত মাওলানা আমির হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক সাংবাদিক নুরে আলম ফয়জুল্লাহ, মাদরাসার পরিচালক সরোয়ার হোসেন, শিক্ষা সচিব হুমায়ূন কবির,  কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর নির্বাহী  সদস্য সুলতান মাহমুদ মনজিল, আশরাফুল হক সোহেল, সময় টিভি সাংবাদিক নাসির উদ্দিন  লিটন, কালের কণ্ঠ সাংবাদিক ইকরামুল আলম, মুক্ত খবরের সাংবাদিক আহসানুল হক সাদ্দাম,  পৌরসভার ইঞ্জিনিয়ার জাকির হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল গোলদার, মাদরাসার  ক্যাশিয়ার আহাম্মদ উল্লাহ আনোয়ার, মাকসুদুর রহমান, ব্যবসায়ী হাসনাইন আহমেদসহ অনুষ্ঠানে শিক্ষক,ছাত্র অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম