ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কুমিল্লা যুবলীগের নেতা হত্যাকাণ্ডের ২ দিনেও মামলা হয়নি

#

০৩ মে, ২০২৩,  11:34 AM

news image

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের তিন দিনেও মামলা হয়নি। থানা থেকে জামালের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তারা মামলা করেননি। এছাড়া এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হননি। এদিকে বোরকা পরিহিত তিনজন অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার বিকেলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, আমরা মামলা নেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু নিহতের পরিবার এখনো মামলা করেননি। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। হয়তো শোক কেটে উঠলে তারা মামলা করবেন।

হত্যাকাণ্ডের ঘটনায় কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গৌরিপুর ও এর আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেফতারে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য- রবিবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গুলিতে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে। এর আগেও তিতাস উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরে তিতাস এবং দাউদকান্দির গৌরিপুর বাজারে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, সবগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যোগসূত্র রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম