ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় হরতালবিরোধী সমাবেশে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৩,  7:22 PM

news image

কুমিল্লায় হরতালবিরোধী মিছিলে অংশ নিয়ে বিল্লাল হোসেন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বিল্লাল হোসেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ৪ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিল্লাল হোসেন মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। পরে তাকে নগরীর মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। কুমিল্লা আদর্শ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানতে পারেননি। বিষয়টি জেনে তিনি পরে জানাতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম