ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৬,  5:05 PM

news image

কুমিল্লায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গতকাল রবিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবদুল হান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রিফাত কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার কে এম স্বপনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১ অক্টোবর তার মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ রিফাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম