ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৩,  8:14 PM

news image

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা ১০-১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লির আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) ও দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)। স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হাড়িখোলা মাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০-১২ জন বাসযাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীরও মৃত্যু ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম