ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  11:41 AM

news image

কুমিল্লার বুড়িচং সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার বাংলাদেশির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই গ্রামের চারু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার। তিনি বলেন, ‘সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনার চেষ্টা চলমান রয়েছে।’ অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, নিহত আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছে বলে শুনেছি। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, ‘সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনো জানতে পারিনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম