ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

কুমিল্লায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৪,  4:55 PM

news image

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ব্যক্তি নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী (৪৫)। জানা গেছে, মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি ব্রিজের নিচে পিছলে পড়ে তলিয়ে যান কেরামত আলী। প্রবল স্রোতে অদৃশ্য হয়ে গেলে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর ঘটনাস্থলের অদূরে তার লাশ ভেসে উঠে। সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব বলেন, রাত ১২ টার দিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবার তার লাশ নিয়ে যায়। তিনি মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম