ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কুমিল্লায় চুরির অভিযোগে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  5:32 PM

news image

কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে কুকুর দিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায়। এ ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২), তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাঁকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে যুবক মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। স্থানীয়রা জানান, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরি চলছিল। ওইদিন জুমার নামাজের সময় কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক চোর ধরার জন্য অপেক্ষা করছিলেন। শ্রী জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা কুকুর উচ্ছিষ্ট করে তাঁর পিছু নেয় এবং পরে লাঠি দিয়ে মারধর করা হয়। র‍্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম নিশ্চিত করেছেন, শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, শুক্রবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের র‍্যাব জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম