ঢাকা ২১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর সিঁদুর খেলায় দুর্গার বিদায়, ‘আসছে বছর আবার হবে’ ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৬,  2:33 PM

news image

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনে থাকা যাত্রীদের ভাষ্য, দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য দিনের তুলনায় এদিন ট্রেনের গতি বেশি ছিল বলে তাদের দাবি। নাওটী স্টেশন পার হওয়ার পর হঠাৎ ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি। এতে কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কারও কারও মাথা ফেটে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হন। ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর একজনের গায়ের ওপর আরেকজন পড়ে যান। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নিচে নেমে দেখি, ধোঁয়া বের হচ্ছে।’ এ বিষয়ে নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছেন। তবে হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে।’ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষে কখন ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওই স্টেশন মাস্টার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম