ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২৪,  5:17 PM

news image

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ আগুন লাগে। এদিকে, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।  মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। ক্ষতি নিরূপণের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম