ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

কুমিল্লার নির্বাচনে ভোটের শুরুতেই বৃষ্টির হানা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  4:17 PM

news image

কুমিল্লা সিটির নির্বাচনে ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হলো। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। তবে বৃষ্টির পর ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। স্কুলের সেডগুলোতেও ঢুকে পড়তে দেখা গেছে ভোটারদের। সকাল নয়টার দিকে কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে মোটামুটি বড় সারি ছিল ভোটারদের। এ সময় হঠাৎ শুরু হলো বৃষ্টি। সঙ্গে সঙ্গে ভোটারেরা কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন। অনেকে আবার আশ্রয় নেন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের সেডে।  আজ সকাল আটটায় শুরু হয়েছে এই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলটি পড়েছে নগরীর ২৪ নম্বর ওয়াডের মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। কুমিল্লা সিটির নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক (রিফাত)। বিএনপি থেকে বহিষ্কৃত ও সিটির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক (সাক্কু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন টেবিলঘড়ি নিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম