ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৪,  4:57 PM

news image

কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার শিক্ষা প্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজের প্রোগ্রাম শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকা এই দুর্ঘটনা ঘটে।  সোমবার রাত ১০টায় তার নিজ বাড়ি সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু।  নিহত ওই ছাত্রদল নেতা কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সর্দারের ছেলে ফাহাদুল ইসলাম রাফি। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা রাফি। অনুষ্ঠান শেষে সাথে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে। বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম টাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, জানাজার নামাজে বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম