ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কা ব্যবসায়ী সহ নিহত ২

#

১২ জুন, ২০২৪,  6:18 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান এর পিছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী সহ দুইজন নিহত হয়। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অপরজন অজ্ঞাত।  তবে পুলিশের ধারণা  অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি গরুবাহী ট্রাকের হেল্পার। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লাগামী গরুবাহী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুঁটিয়া এলাকায়  সামনের একটি অভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গর ব্যবসায়ী রাসেল সহ দুইজন নিহত হয়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন। দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাড়িতে নেওয়া হয়েছে। চালক পলাতক। এ অবস্থায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম