ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কুমিল্লাতে যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:20 PM

news image

কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ড নেউরা এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শাহ আলম (৩৮)। তিনি নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূঁইয়া। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মাথায়-ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন এ হত্যাকাণ্ড তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত পরে বলা যাবে। নিহত শাহ আলমের বড় ভাই কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কি কারণে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম