ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

কুমারখালীতে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২৪,  4:39 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট করা নিয়ে পূর্ববিরোধে আমিরুল ইসলাম নান্নু (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম উত্তর চাঁদপুর এলাকার মৃত জলিল শেখের ছেলে। তিনি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করতেন। হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় নির্বাচনে নিহত নান্নু নৌকায় ভোট করেছিলেন। এ নিয়ে স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর লোকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিদেন তলা বাজার থেকে মোটরসাইকেলযোগে উত্তর চাঁদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন নান্নু। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। রাত সাড়ে ৯টায় আমিরুলের বাড়ি থেকে ৩শ মিটার দূরে একটি কলাবাগানে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম। তিনি জানান, পূর্ববিরোধে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম