ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

কুমারখালীতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৪,  3:45 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে বিপুল পরিমাণ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম। তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই। আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসলামী ব্যাংকের এই এজেন্ট শাখার একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভি ক্যামেরা নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ করা হয়নি। উল্লেখ্য, বুধবার দুপুরে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি করেছে অস্ত্রধারীরা। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২ কোটি টাকা লুট করে অস্ত্রধারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম