ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২৫,  4:49 PM

news image

কুতুবদিয়ায় পানিতে ডুবে আহমদ ও বেলাল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে আহমদ এবং বিকাল ৪টার দিকে বেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহমদ উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণ পাড়া গ্রামের মো. মেহেদী হাসানের পুত্র। অপরদিকে, বেলাল একই উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাজার পাড়া গ্রামের নূর নবীর পুত্র।  বেলাল বাড়ির সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। অপরদিকে, আহমদ বুধবার দুপুর ১২টার দিকে বসতবাড়ির ছোট গর্তের পানিতে ডুবে যায়। বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল হোছাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম