ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কীটনাশক খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  11:09 AM

news image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কীটনাশক খেয়ে সহিদুল ইসলাম (৬৮) নামে এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে।  বুধবার তার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।  নিহত সহিদুল ইসলাম উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।  পরিবার সূত্রে জানা গেছে, সহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ পর প্রতিবেশীদের জানান যে, কেড়ির বড়ি (কীটনাশক) খেয়েছেন। অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে দুপুর দেড়টার দিকে কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।  খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম