ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

কিশোরি হেনস্থার মামলায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেফতার

#

১৫ জানুয়ারি, ২০২৫,  5:25 PM

news image

১২ বছর বয়েসী এক কিশোরিকে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে ৭২ বছর বয়েসী বদিউল জামাল নামে এক বাংলাদেশিকে নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করেছে।  গত ৬ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জ্যাকসন হাইটসের সন্নিকটে ইষ্ট এলমহার্স্ট এলাকায় ৮১ স্ট্রিট এবং ৩১ এভিনিউর কাছে ওই কিশোরীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে। গত ১১ জানুয়ারি বদিউল জামালকে ১১৫ প্রেসিঙ্কটের পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কন্যা শিশুর শ্লিলতাহানীর চেষ্টা এবং হেনস্থার গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।  নিউইয়র্কের বহুল প্রচারিত ‘ডেইলি নিউজ’ পত্রিকায় বদিউল জামালের ছবিসহ সংবাদটি প্রকাশের পর কমিউনিটিতে নানা গুঞ্জন উঠেছে। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, হাঁটতে থাকা কিশোরীর কাছে যান এই বাংলাদেশি। তিনি কিশোরির হাত ধরে ফেলেন। হতভম্ব কিশোরি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।  পুলিশের মতে এরপরও বদিউল জামাল নিরুৎসাহিত হননি এবং ভীত সন্ত্রস্ত কিশোরীকে অনুসরণ করে দ্বিতীয়বার হাত ধরেন। এরপর লোকটি ৮১ স্ট্রিটের উত্তর দিকে চলে যান। সেখানেই তিনি বাস করেন বলে জানা গেছে। বদিউল জামালের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হয়রানি এবং দ্বিতীয় ডিগ্রির হেনস্থা ও প্রলোভনের অভিযোগ পেশ করা হয়েছে। বদিউল জামালের ছবি প্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম