ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু

#

০২ ডিসেম্বর, ২০২৫,  5:10 PM

news image

কিশোরগঞ্জ সদর উপজেলায় শিয়ালের কামড়ে হুমাইরা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমাইরা আক্তার অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় তার ভাই গোলাম মোস্তাফার ঘর থেকে খেলা শেষে ফিরছিল হুমাইরা। পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিয়াল শিশুটিকে টেনে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল হুমাইরা। শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, ‘সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছি। ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে বলে মনে করি।’ স্থানীয় বাসিন্দারা বলেন, শিশুটির শরীরের বেশির ভাগ অংশ শিয়াল খেয়ে ফেলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম