ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

কিশোরগঞ্জে বিএনপি-আ. লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৩,  8:27 PM

news image

ছবি : সংগৃৃহীত

বিএনপি জামায়াতের ঢাকা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়াচরের বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। তবে বিএনপির দাবি সংঘর্ষে নিহত হন দুজন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী এলাকায় এ ঘটনা ঘটে।  কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুজন নিহত হয়েছেন। তারা হলেন- বড় ছয়সূতি ইউনিয়নের ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া (৩০)। এদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বিএনপির দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজন নিহতের খবর জানান।  পুলিশ সুপার বলেন, কিভাবে ওই ব্যক্তি নিহত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। জানা যায়, বিএনপির-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে সকালে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের ছয়সূতী এলাকায় বিএনপি কর্মীরা অবরোধ করতে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রোকন উদ্দীন বলেন, আমাদের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তার নাম শেফায়েত উল্লাহ। বয়স ২০ বছর। তার বাড়ি উপজেলার ছয়সূতী ইউনিয়ন বড় ছয়সূতী গ্রামে। কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মস্তুফা বলেন, মিছিলকারীরা প্রথমে পুলিশের ওপর হামলা চালান। হামলায় অন্তত ২০ জন আহত হন। তাদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।  ওসি বলেন, তার জানামতে এ ঘটনায় একজন মারা গেছেন। তবে সেটি গুলিতে, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, তা নিশ্চিত নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম