ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কিউইদের বোলিং তোপে ৯১ রানে গুটিয়ে গেল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২৫,  4:57 PM

news image

কিউইদের বোলিং তোপে পড়ে টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। রবিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার চার বলে সবকয়টি উইকেট হারায় সফরকারীরা। এদিন মাত্র ১১ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। সেই বিপর্যয় সামলাতে প্রয়োজন ছিল বড় জুটি, ঘুরে দাঁড়ানো কোনো ব্যক্তিগত ইনিংস। কিন্তু খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এদিকে, নিউজিল্যান্ড সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে পথচলা শুরু করেছে। টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের অধ্যায় শেষ, লকি ফার্গুসনও ছিলেন না ইনজুরির কারণে। ফলে একেবারে তারুণ্যে গড়া বোলিং বিভাগ নিয়েও কিউইরা ‘মিনি বিশ্বকাপের’ ফাইনাল খেলেছে। যদিও চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষেও সেই তরুণ বোলাররাই ছিল দারুণ সপ্রতিভ। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি, কাইল জেমিসনও ৩ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে অবশ্য এরচেয়েও কম রানে অলআউটের রেকর্ড ছিল পাকিস্তানের। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সর্বনিম্ন ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল। সে হিসাবে তাদের আজকের সংগ্রহ ছিল পঞ্চম সর্বনিম্ন, তবে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম। এদিন পাকিস্তান রানের খাতা খোলার আগেই হারায় ওপেনার মোহাম্মদ হারিস (০) ও হাসান নেওয়াজের (০) উইকেট। দলীয় খাতায় ১ রান যোগ হতেই আউট ইরফান খানও। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন অলরাউন্ডার শাদাব খান। যা নিয়ে সমালোচনা হয়েছিল বেশ। তিনিও (৩) ফিরলেন দলীয় ১১ রানে। এরপর পাকিস্তানকে বিপদ থেকে টেনে তোলার স্বপ্ন দেখান সালমান আগা-খুশদিল জুটি। কিন্তু তারা বেশি দূর এগিয়ে নিতে পারেনি। তাদের জুটিতে আসে ৪৬ রান। ২০ বলে ১৮ রানে আউট অধিনায়ক সালমান। ভিন্ন কিছুর আভাস দিয়েও খুশদিল ফেরেন ৩০ বলে ৩২ রান করে। এ ছাড়া জাহানদাদ শেষদিকে ১৭ রান করলে পাকিস্তানের দলীয় শতক পেরোবে মনে হচ্ছিল। কিন্তু তেমনটা আর হয়নি। দুই বল বাকি থাকতেই ৯১ রানে অলআউট হয়ে পাকিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম