ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কাশ্মিরে ভারতীয় পুলিশের গাড়িতে হামলায় নিহত ২

#

১৪ ডিসেম্বর, ২০২১,  6:48 PM

news image

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে ভারতীয় পুলিশের একটি বাসে আগুন দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে ২ পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তিন বিচ্ছিন্নতাবাদী। শ্রীনগরের বাইরে পাঠানচক এলাকার কাছে একটি পুলিশ ক্যাম্পের অদূরেই এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হন আরও ১৪ জন। তবে আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা ৩ জন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। ঘটনার পর পরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি অভিযানও শুরু হয়েছে। এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় এই হামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম