ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কাশিয়ানীতে বাস উল্টে নিহত ১, আহত ২৫

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৫,  10:59 AM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে বাসের হেলপার নিহত এবং অপর ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।  মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা জানান, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে নামেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের কাশিয়ানী হাসপাতালে নেওয়ার বাসের হেলপারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম