ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

কাল রাত ১০টায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৫,  8:14 PM

news image

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।  জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে তিনি লন্ডন যাবেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে তার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী যাবেন। ঢাকা বিমান বন্দর থেকে ঢাকা-দোহা, দোহা-লন্ড ফ্লাইটে তিনি যাবেন। এছাড়া উনার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা থাকবেন। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক এবং তাদের সহযোগীরা থাকবেন।  ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিক নামক অনেক পুরাতন হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানসহ লন্ডন বিএনপির দুই নেতা রিসিভ করার কথা রয়েছে বলেও জানান দলের স্থায়ী কমিটির এ সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম