ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

কাল থেকে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২১,  8:01 PM

news image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। মহাখালি বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনার ওয়ার্কারদের মাঝে এ টিকা দেয়া হবে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেয়া হবে। ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছেন। যারা প্রথম দিকে টিকা নিয়েছেন তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের সাত কোটি টিকা রয়েছে। আগামী মাসে আসবে আরও দুই কোটি। তাই টিকার কোনো সংকট হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম