ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:08 PM

news image

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মুন্দাদিঘীর পাড় গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির ওই এলাকার কোহিনূর রহমানের ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-মা জীবিকার তাগিদে নীলফামারীর সৈয়দপুরে থাকলেও আমির তার নানার বাড়ি লতাবর গ্রামে থেকে লেখাপড়া করতো। শনিবার দুপুরে বাড়ির সবার অজান্তে ঘরের মিউজিক বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আমির। এ সময় নানি বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম