ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৪,  11:10 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ আসিফ (২৫) ও তার স্ত্রী তানজিম (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন।এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মো. শাহাদত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি দ্রুতগামী পরিবহন বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পলাতক রয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম