ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

কারাগারে আশিষ রায়, জামিন শুনানি ১০ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  9:35 PM

news image

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামি ১০ এপ্রিল জামিন শুনানির তারিখ ধার্য করেছেন। এরআগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর শামীম হোসেন সংশ্লিষ্ট থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আশিষ রায় চৌধুরীকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আসামির পক্ষে অ্যাডভোকেট সেলিম আশরাফ চৌধুরী জামিন আবেদন করেন।

তবে শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই জানিয়ে ১০ এপ্রিল জামিন শুনানির প্রার্থণা করেন। আদালত নিবেদন মতে জামিন শুনানির তারিখ ১০ এপ্রিল ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এসব তথ্য জানান। তবে এদিন আশিষ রায়কে আদালতে তোলা হয়নি। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বুধবার রাতে র‌্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম