ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

কারাগারে অসুস্থ হলমার্ক গ্রুপের এমডি তানভীরের ঢামেকে মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫,  5:18 PM

news image

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কয়েদি তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন তিনি। কারা অধিদপ্তরের এআইজি জান্নাত-উল ফরহাদ জানান, তানভীর মাহমুদ কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ শনিবার দুপুরে অসুস্থতা বেড়ে গেলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তানভীর মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০২৪ সালের মার্চে তানভীরসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তানভীরসহ অন্যদের বিরুদ্ধে ২০১২ সালে ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের নভেম্বরে দ্বিতীয় দফায় তানভীর মাহমুদ গ্রেপ্তার হন। সেই থেকে কারাগারে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম