ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২৪,  6:16 PM

news image

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন প্রাইভেটকারের দুই যাত্রী।রোববার সকাল ৮টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক ঢাকা থেকে সিরাজগঞ্জ দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সাজেদুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম