ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৪,  12:00 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শফিক নূর (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। শফিক নূর সুনামগঞ্জের দিরাই থানার কামালপুর এলাকার হারুন অর রশিদের ছেলে। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে গাড়িতে উঠার সময় একটি কাভার্ডভ্যান শফিক নূরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ ঘটনায় ওই কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। শফিক নূরের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম