ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

কাফরুলে গ‍্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৪,  11:27 AM

news image

রাজধানীর কাফরুলে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ নভেম্বর) রাতে কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এ বিস্ফোরণে ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)। এরমধ্যে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি ২ শতাংশ, সাহানা ৫ শতাংশ, সুমন ৩ শতাংশ এবং ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আসাদুল মন্ডল জানান, আমরা গার্মেন্টস কর্মী সবাই ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকি। গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। পরে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। দগ্ধদের হাসপাতালে নিয়ে যাই। বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম