ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মে, ২০২৪,  7:15 PM

news image

রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ মে) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক ট্রান্সফর্মারে ক্ষতি হয়েছে। তবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন বরেন , ঘটনার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি ইউনিট  ঘটনাস্থলে প্রায়  এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত  হয়ে থাকতে পারে। কারণ তখন বেশ ঝড় হচ্ছিল। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহ জানান, সকালে বজ্রপাত ও ঝড়বৃষ্টি সময় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ কেন্দ্র হতে লাইন চালু  করলে সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,  ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। এছাড়া জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। এ অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরুপনের জন্য তদন্ত কমিটি গঠন করার জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই ওই কমিটি গঠন ও কাজ শুরু করবে। তাদের প্রতিবেদন হাতে পেলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম