ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

কাপাসিয়ায় বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২২,  12:53 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজলায় তরগাঁও রূপনগর পালকি কমিউনিটি সেন্টার তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজিত বছরব্যাপী স্কুল ভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবং তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ-সভাপতি তানজিম আহমেদ সোহেল তাজ ।

অনুষ্ঠান অন্যদর মধ্যে আরো বক্তব্য রাখেন তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের কোষাধক্ষ্য রাজিব হোসেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ। উল্লখ্য ২০১৭ সালে থেকেক তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জাহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১টি ইউনিয়নের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০২১ সালর পরীক্ষায় ২০,০০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে বছর শেষে মূল্যায়েন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩১ জন ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান  অর্জন করছে। পরে অতিথিরা বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম