ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

কাপাসিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

#

১২ মার্চ, ২০২৪,  10:04 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়।সভায় কাপাসিয়া বাজারের যানজট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বৃদ্ধি রোধ, মূল্য তালিকা প্রদর্শন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি,  কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মইনুল হক মিলন, সহ সভাপতি আলা উদ্দিন শেখ, মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জিব কুমার দাস, কোষাধ্যক্ষ শাহীনুর আলম  রিপন, কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা, এমদাদুল হক, সাইফুল ইসলাম শাহীন, চন্দন রক্ষিত, প্রদুল বর্মণ, নুরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম