ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

কাপাসিয়ায় ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৪৫টি পরিবার পাচ্ছে পাকা ঘর

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২২,  11:27 AM

news image

গাজীপুর জেলার কাপাসিয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ৪৫ টি বসতঘর প্রদান কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন করেছেন উপজেলা  নির্বাহী অফিসার ও উপজেলা ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম গোলাম মোর্শেদ খান রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন ।সংবাদ সম্মেলন ইউএনও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত “ভূমিহীন ও গৃহহীন” প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সারা দেশে ৩২৯০৪টি পাকা বাড়ি একযোগে আগামী ২৬ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যান্য স্থানের মতো কাপাসিয়া  উপজেলায় ২৩৩ টি ঘরের ম‌ধ্যে ১৩৫টি ঘর উদ্বোধন করবেন।

ওই প্রকল্পের আওতায় ২লাখ ৫৯হজার ৫শ টাকা ব্যয় বরাদ্দে প্রতিটি টিন শেড সেমি পাকা বাড়ি নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ওই দিন সুফলভোগীদের হাতে জায়গার দলিল ও ঘরের মালিকানা কাগজপত্র এবং ঘরের চাবি হস্তান্তর করা হবে। বাকী ঘর গুলো পর্যায়েক্রমে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এই প্রকল্পের আওতাধীন সুফলভোগী নাগরিকরা বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা, যোগাযোগসহ সকল নাগরিক সুবিধা পাবেন। এসময় উপ‌স্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কাপাসিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ,কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পারভেজ, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা খোন্দকার শাহীদুল হক,সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আনোয়ার পারভেজ, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হিরণ মোল্লা, সাংবাদিক সনজীব কুমার দাস, শামসুল হুদা লিটন, নূরুল আমীন সিকদার, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান, বেলায়েত হোসেন, আকরাম হোসেন রিপন,আকরাম হোসাইন হিরণ, মাসুদ পারভেজ, আসাদুল্লাহ মাসুম,শরিফ সিকদার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম