ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

কাপাসিয়ায় অসহায় পরিবার পেল নতুন ঘর

#

২১ মার্চ, ২০২৪,  4:01 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে কাপাসিয়া উপজেলা টোক নগর গ্রামের এক অসহায় পরিবার পেল নতুন ঘর।কাপাসিয়া উপজেলা পরিষদের অর্থায়নে ৩ লাখ টাকা ব্যয়ে এ ঘর নির্মাণ করা হয়েছে । বুধবার (২০ মার্চ)  দুপুরে উপজেলা টোক নগর গ্রামের মৃত মজিবুর রহমান মজিদের ৫ সন্তানদের মাঝে এ ঘর হস্তান্তর করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  এড. মোঃ আমানত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন টোক মানবতা ঘরের প্রধান সমন্বয়কারী শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ কাদের,সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল সরকার, নুরুজ্জামান হুমায়ুন, লুৎফর রহমান সোহেল, সোহেল রানা প্রমুখ।মৃত মজিবুর রহমান মজিদের ছেলে মোজাম্মেল ও নুরুজ্জামান বলেন,আমরা নতুন ঘর পেয়ে অনেক খুশি। উল্লেখ গত বছর ৬ মাস ব্যবধানে স্বামী ও স্ত্রী  মারা যাওয়ায় এ পরিবাটি দিশেহারা হয়ে পড়ে। টোক মানবতার ঘরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় ইতিপূর্বে বিনামূল্যে অটোরিকশা, নলকূপ ও চাষাবাদের জন্য এই  অসহায় পরিবারকে জমি বন্দোবস্ত করে দেয় ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম