ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাপাসিয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী মেলা সমাপনী

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২,  3:08 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার ২৩ মার্চ রাতে উপজেলা পরিষদের বালুর মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন ।প্রদর্শনীতে উপজেলা বিভিন্ন দপ্তরের ২৫ টি স্টল  অংশগ্রহণ করেন তা থেকে দুইটি ক্যাটাগরিতে  কারিগরি ক্যাটাগরি ৩টি ও  ৩টি সাধারণ ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ  বিতরণ করেন  অতিথিরা ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম