ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

কাপাসিয়ায় শোয়াইব হজ্ব ট্রাভেলসের সহায়তায় ওমরাহ হজ্ব করার সুযোগ পেল দুই হাফেজ

#

২৭ মার্চ, ২০২৪,  7:57 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শোয়াইব হজ্ব ট্রাভেলস এর সহায়তায় ওমরাহ হজ্ব করার সুযোগ পেল দুই হাফেজ। গত ২৫ জানুয়ারি শোয়াইব হজ্ব ট্রাভেলস ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘ এবং বৃহত্তর পিরোজপুর এলাকাবাসীর উদ্যোগে কেরাত ও হদর প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বিজয়ীরা হলেন বায়তুন নূর মাদ্রাসার আড়াল এর ছাত্র হাফেজ মোঃ মিজানুর রহমান এবং নলগাঁও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ বিন রিফায়াতুল্লাহ।প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে ছিল বিনা খরচে ওমরাহ হজ্ব করার সু ব্যবস্থা।মঙ্গলবার ২৬ মার্চ সন্ধ্যায়  রামপুর চৌরাস্তা বাজারে শোয়াইব হজ্ব ট্রাভেলস কার্যালয় থেকে বিজয়ী দুই হাফেজের হাতে তুলে দেওয়া হয় ওমরাহ হজ্ব পালনের পাসপোর্ট ভিসা। বিজয়ী দুই হাফেজের হাতে পাসপোর্ট ভিসা তুলে দেন শোয়াইব হজ্ব ট্রাভেলস ম্যানেজিং ডাইরেক্টর ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সভাপতি শোয়াইব হোসেন খান ,সহ-সভাপতি মমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান কেসলু, নাজমুল ইসলাম মাস্টার, পিরোজপুর খান বাড়ির জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কবীর হোসাইনি, বায়তুন নূর মাদ্রাসার শিক্ষক হাফেজ কারী মোঃ ওসমান গনি প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম