ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কাপাসিয়ায় মৈশন সূর্য উদয় সংঘের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  5:55 PM

news image

কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি: মৈশন সূর্য উদয় সংঘের ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে । গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, মুরগির লড়াই, হাঁস খেলা, গোলক নিক্ষেপ, কলাগাছ খেলা, নিত্য সহ বিভিন্ন অনুষ্ঠিত খেলা হয়েছে। ১ মার্চ দিনব্যাপী মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংঘের আয়োজনে এ অনুষ্ঠান হয় । মৈশন সূর্য উদয় সংঘের সভাপতি ও সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আ ন ম সফিকুল ইসলাম চৌধুরী জাকি সার্বিক ব্যবস্থাপনায় অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী সুমন, উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাসান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট দলিল লেখক মোঃ রাসেল মোল্লা, ফুটন্ত মাল্টিমিডিয়ার কিন্ডারগার্ডেনের পরিচালক মোঃ শামীম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন মাসুম, ক্যাপে পল্লীর পরিচালক  আলমগীর হোসেন প্রধান, সাংবাদিক মাসুদ পারভেজ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । পরে অতিথি বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম