ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কাপাসিয়ায় নবনির্মিত নতুন মসজিদ উদ্বোধন

#

১৬ মার্চ, ২০২৪,  9:54 PM

news image

কাপাসিয়ায় (গাজীপুর) প্রতিনিধি: সুনবুল্লাহ ফাউন্ডেশনের অর্থায়নে গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরুল পেওরাইট ঈদগাহ নবনির্মিত জামে  মসজিদ উদ্বোধন করা হয়েছে। শাহজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইনের সার্বিক সহযোগিতায় এই মসজিদে নির্মাণ করা হয়। এই এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে ২২ লক্ষ টাকা । শুক্রবার (১৫ মার্চ )দুপুরে কাপাসিয়া উপজেলা পেওরাইট গ্রামের নতুন মসজিদ উদ্বোধন করা হয়। মাওলানা মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে নতুন মসজিদ উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আসলাম হোসেন ,কড়িহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, সংস্থার প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম ,সাবেক ইউপি সদস্য আশরাফ উদ্দিন ,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আহছাব মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম