ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

কানাডার আলবার্টায় শতাধিক দাবানল, জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৩,  6:39 PM

news image

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টায় দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের কারণে প্রায় ২৫ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর বিবিসির। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। ড্যানিয়েল স্মিথ জানান, দাবানলে ১ লাখ ২২ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চারদিকে তাপ এবং শুষ্ক পরিস্থিতি বিরাজ করছে। প্রবল বাতাসের কারণে অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওই অঞ্চলে ছোট বড় মিলিয়ে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।

এদিকে এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমের ড্রেটন ভ্যালি এবং শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরের ফক্স লেক। সেখানে ২০টির মতো বাড়ি-ঘর পুড়ে গেছে। বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে এবং ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এডমন্টন এক্সপো সেন্টার এক হাজারের বেশি লোকজনকে আশ্রয় দিয়েছে এবং শহরের কিছু স্থানে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আলবার্টা একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। তবে দাবানলের কারণে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা হতে পারে এমন কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম