ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল -সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার

কাঠালিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল পুলিশের স্ত্রীর

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২৪,  4:07 PM

news image

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলায় সাপড়ের কামড়ে হ্যাপী আক্তার (৩২) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হেতাল বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন অর রসিদের পুত্রবধূ ও পুলিশ সদস্য অলিউল ইসলামের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘরের কাজ করার সময় গৃহবধূকে সাপ ছোবল দিয়ে সরে যায়। তার ডাক চিৎকারে স্বজনরা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি নাসির উদ্দীন সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম