ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

কাজে ফিরেছেন শ্রমিকেরা, শান্ত গাজীপুর শিল্পাঞ্চল

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪,  6:51 PM

news image

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে গাজীপুর। যদিও পরে সোমবার রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ফলে রাতেই ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকেই গাজীপুরের কারখানাগুলো খুলেছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি নিয়ে সোমবার রাতে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, আগামী রোববার টিএনজেড কারখানার শ্রমিকদের ৬ কোটি টাকা প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। পরে ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়।

এটি দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে। এই সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। তিনি আরও বলেন, এরপর সোমবার রাত সোয়া ১০টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যা মঙ্গলবার সকাল থেকে অব্যাহত রয়েছে। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো শিল্প কারখানায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়নি। অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল, সেসব কারখানাও আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। এখন গাজীপুর শিল্পাঞ্চল শান্ত রয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, রাতে অবরোধ তুলে নেওয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাতের মধ্যে যানজটে আটকে থাকা সব যান নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। মঙ্গলবার সকালে মহাসড়কে যান চলাচল পুরোই স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম