ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কাজুবাদাম যেভাবে খেলে মিলবে উপকার

#

লাইফস্টাইল ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  9:50 PM

news image

কাজুবাদাম খেতে সবাই খুব ভালোবাসি। কেক হোক কিংবা চকোলেট, পায়েস হোক বা চাটনি, সব কিছুতেই কাজুবাদাম আমাদের খুবই পছন্দের। তবে কাজুবাদাম যে শুধুমাত্র স্বাদের জন্য খাওয়া হয় তা কিন্তু নয়। কাজুবাদামের অনেক গুণাগুণ রয়েছে। কাজুবাদামে রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, কপারের মতো কিছু উপকারী উপাদান। এছাড়া এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন বি৬, যা শরীরের অনেক সমস্যা দূর করে সহজেই। যারা ডায়েটে রয়েছেন, তাদের রোজের পাতে কাজু থাকা জরুরি বলে মনে করেন পুষ্টিবিদরা। তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। দুধের গ্লাসে কাজুবাদাম খেলে কী কী উপকার পাবেন?

হাড় মজবুত করতে

সারা রাত দুধে ভিজিয়ে রাখা কাজু যদি সকালে উঠে খেতে পারেন, তা হলে বার্ধক্যে হাড়ের ক্ষয় নিয়ে চিন্তায় পড়তে হবে না। কাজু এবং দুধ দু’টোতেই রয়েছে ভিটামিন কে, মিনারেলস, ভিটামিন বি৬ হাড়ের ক্ষয় রোধ করতে এই উপাদানগুলো দারুণ কাজ করে। পেশির ব্যথা, যন্ত্রণা তাড়াতেও দুধে ভেজানো কাজু কার্যকরী হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায়

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন, তারা দুধে ভেজানো কাজু খেতে পারেন। কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান, যা কোষ্ঠকাঠিন্যে দূর করতে দারুণ সাহায্য করে। পেটের গন্ডগোল থাকলেও দুধে ভেজানো কাজু কাজে আসতে পারে।

প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

শীতকাল মানেই নানা রকম শরীর খারাপ লেগেই থাকে। রোগের সঙ্গে লড়তে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা। তার জন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের ওপর। কাজুতে ভিটামিন এবং মিনারেলস ভরপুর পরিমাণে রয়েছে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতেই পারেন দুধে ভেজানো কাজুবাদাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম